,

শেখ হাসিনাকে সৌদি বাদশাহর আমন্ত্রণ

news-image

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৪তম ইসলামী সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। রমজান মাসের শেষ দিকে মক্কায় অনুষ্ঠিত হবে এই সম্মেলন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আজ বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে সৌদি বাদশাহর পক্ষ থেকে একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আমের ওমের সালেম ওমর।প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করেন এবং ওআইসি সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে আশ্বাস প্রদান করেন।

বৈঠকে রাষ্ট্রদূত বলেন, সৌদি বাদশাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন এবং ওআইসি সম্মেলনে যোগদানের জন্য আন্তরিকভাবে আহ্বান জানিয়েছেন।আমন্ত্রণের জন্য সৌদি বাদশাহকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবকে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দেয়। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশ এখন বিশেষ সম্পর্ক বজায় রেখেছে।জবাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবও বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে গুরুত্ব দেয়।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর