,

রংপুর ভুয়া লাইসেন্সে অস্ত্র মামলায় ৩৯১ জনের বিরুদ্ধে দুদকের চার্জসিট অনুমোদন

news-image

সোহেল রশীদ : রংপুর ডিসি অফিসের জিএম শাখা থেকে জেলা প্রশাসকের সই জাল করে ভুয়া কাগজপত্র তৈরি করে চারশ অস্ত্রের লাইসেন্স প্রদান ও নবায়নের ঘটনায় গতকাল বুধবার ৩৯১ জনের বিরুদ্ধে চার্জসিট অনুমোদন করেছে দুদক। খুব দ্রত এই চার্জসিট আদালতে জমা দেয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারি পরিচালক আতিকুল ইসলাম।
এর আগে গত ২৫ এপ্রিল এই মামলার চার্জসিটভুক্ত ৬০ আসামী রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

উল্লেখ্য ২০০৩ সাল থেকে ২০১৫ সালের মধ্যে সামসুল ও তার সিন্ডিকেট রংপুর ডিসিদের সই জাল করে ব্যাকডেটে ৪০০ বেশী আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেন। এর মাধ্যমে তিনি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছে। ঘটনাটি প্রকাশ হওয়ায় তার অফিসে অভিযান চালিয়ে সামসুলের আলমিরা থেকে ১৫টি ভুয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স, ১৫ টি ভুয়া লাইসেন্সের ভলিউম, ৭ লাখ নগদ টাকা, ১১ লাখ টাকার এফডিআর ও ২ লাখ টাকার সঞ্চয় পুত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিসি অফিস ও দুদক দুটি মামলা করে। মামলাটি পরে দুদকে ¯’ানান্তর করা হলে রংপুর র‌্যাব-১৩ সদস্যরা গত বছরের ৬ জুলাই শামসুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। গত ১৭ সেপ্টেম্বর টাঙ্গাইল থেকে তার সহয়োগী আব্দুল মজিদকে গ্রেপ্তার করা হয়। এছাড়া শামসুলে স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়।

দুদকের সহকারি পরিচালক ও মামলার তদন্তকারি কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের সিল সাক্ষর জাল করে অস্ত্রের লাইসেন্স প্রদানের মামলায় ৩৯১জনের বিরুদ্ধে চার্জসিট অনুমোদন দিয়েছে দুদক ঢাকা অফিস। আরেকবার আসামীদের নাম ঠিকানাগুলো যাচাই করে খুব দ্রুত আদালতে চার্জসিট দাখিল করা হবে। #

 

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর