মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার জন্য ইরফান সাজ্জাদের দুই বিয়ে!

news-image

বিনোদন প্রতিবেদক।। দুজনেই শহরে থাকেন। স্রোত ভালোবাসে রুপাকে। রূপার বাবা-মা নেই। চাচা-চাচীর সংসারে তার বেড়ে ওঠা। রূপাকে বিয়ে দেয়ার জন্য তার চাচা-চাচী উঠেপড়ে লাগে। তাই স্রোত তার বাবা-মাকে না জানিয়েই হুট করে বিয়ে করে ফেলে রূপাকে। একদিন স্রোতের বাবা খুব অসুস্থ হয়ে পড়লে বাড়িতে যেতে হয় তাকে। অসুস্থ বাবা স্রোতের জন্য বন্ধুর মেয়ে স্বর্ণকে ঠিক করে রাখে। অসুস্থ বাবাকে কোনোভাবে না করতে পারেনা স্রোত। বাধ্য হয়ে স্বর্ণকে বিয়ে করতে হয়। গল্প মোড় নেয় ভিন্নদিকে। শেষ পর্যন্ত স্রোত আসলে কাকে নিয়ে সংসার করবে? এমন প্রশ্ন নিয়েই নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘ছেলেটির কোনো দোষ ছিলো না’।

হেলেন বদরুদ্দীনের মূলগল্পে এটি চিত্রনাট্য করেছেন শিশির আহমেদ। নাটকটিতে স্রোতের চরিত্রে ইরফান সাজ্জাদ, রূপার চরিত্রে শবনম ফারিয়া ও স্বর্ণর চরিত্রে অভিনয় করেছেন নুসরাত জান্নাত রুহী। নাটকটি নিয়ে ইরফান সাজ্জাদ বলেন, ‘নাটকটিতে সম্পর্ক নিয়ে ফ্যামিলি ক্রাইসিস দেখানো হয়েছে। গল্পটি ভালো। মজা পাবেন দর্শকরা’। নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে প্রত্যাশা শবনম ফারিয়ারও।

ফ্যাক্টর থ্রি সলিউশনস নিবেদিত ও ত্রিধারা প্রযোজিত নাটকটিতে আরো অভিনয় ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নরেশ ভূঁইয়া, বৃষ্টি সহ আরো অনেকেনাটকটি ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচার হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক