গত সপ্তাহে লেনদেন ও সূচক বেড়েছে
ডেস্ক রির্পোট:পুঁজিবাজারে গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসে লেনদেন ও সূচকের পরিমাণ বেড়েছে। ঈদ-এ-মিলাদুন্নবীর কারণে গত ৪ জানুয়ারি পুঁজিবাজার বন্ধ ছিল।
সপ্তাহ শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ২৭ পয়েন্ট বা ০.৫৫ শতাংশ বেড়ে অবস্থান করছে ৪৯৬৮ তে। আগের সপ্তাহ ডিএসইর ব্রড ইনডেক্স বেড়েছিল ১৮ পয়েন্ট বা ২.৪৫ শতাংশ।
শরিয়াহ সূচক সপ্তাহ শেষে ০.৬৬ শতাংশ বা ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৮১ পয়েন্টে।
আর ডিএসই-৩০ ইনডেক্স সপ্তাহ শেষে ০.৫৯ শতাংশ বা ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৫৪ পয়েন্টে।
গত সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেন ৩২.৯৯ শতাংশ বা ২৭৬ কোটি ৮৮ লাখ ৩৫ হাজার টাকা বেড়ে হয়েছে ১১১৬ কোটি ১৬ লাখ ১২ হাজার টাকার।
গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ২ লাখ ৭৯ হাজার ১০৪টি, যার পরিমাণ আগের সপ্তাহজুড়ে ২১ কোটি ২৫ লাখ ৭৬ হাজার ৩১৬টি। অর্থাৎ শেয়ারের হিসাবে লেনদেন বেড়েছে ২২.৪৪ শতাংশ।
সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১৪২টির, দর অপরিবর্তিত রয়েছে ২৮টির এবং লেনদেন হয়নি ৪টি কোম্পানির শেয়ার।
গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১৭২৫ কোটি ১৬ লাখ ৯৭ হাজার টাকা বা ০.৫২ শতাংশ। আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছিল ৫ কোটি ৬৯১ কোটি ৯ লাখ ৩৩ হাজার ১৫৮ টাকা বা ০.৭৬ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইতে ‘এ’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ৮০.৫২ শতাংশ, ‘বি’ ক্যাটাগরির ৩.২২ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ৮.৮৫ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির ৭.৪১ শতাংশ।
সপ্তাহ শেষে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক বেড়েছে ০.৬৪ শতাংশ বা ৫৯ পয়েন্ট। সপ্তাহ শেষে সিএসইর সিএসসিএক্স মূল্যসূচক অবস্থান করছে ৯২২৪ পয়েন্টে। আগের সপ্তাহ শেষে অবস্থান করে ৯১৬৫ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হওয়া ২৬৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।











