শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হানিমুন থেকে উধাও

news-image

বিনোদন ডেস্ক।। ছোটবেলা থেকে সিনেমা পাগল লাক্স তারকা অর্ষা। নায়িকা হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু তার বিয়ে হয় পুরান ঢাকার বাকর খানি ব্যবসায়ী তোতা মিয়ার সঙ্গে। তোতা মিয়া স্বভাবে সহজ-সরল। সে বিয়ের পর বউকে নিয়ে শ্রীমঙ্গলে হানিমুনে যায়। সেখানে ঘটে বিপত্তি। তার সুন্দরী বউ অর্ষা উধাও হয়ে ফটোগ্রাফের মাধ্যমে একজন পরিচালকের দেখা পায়। তার নায়িকা হওয়ার শখটি আবারো জাগে। এই সুযোগটি সে হাতছাড়া করতে চায় না।

পরিচালকের হাত ধরে এফডিসিতে পাড়ি জমায় অর্ষা। ‘তোতা মিয়ার হানিমুন’ শিরোনামের একটি নাটকে এভাবে দেখা যাবে অভিনেত্রী অর্ষাকে। এতে তিনি জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা সজলের সঙ্গে। আসছে ঈদের জন্য এটি নির্মাণ করেছেন আলী সুজন।

নাটকটি প্রসঙ্গে অর্ষা বলেন, চরিত্রটি অনেক মজার। নাম কুলসুম বেগম। হানিমুন থেকে কারো বউ চলে গেলে কেমন পরিস্থিতি হয় এই নাটকে দর্শক সেটি দেখতে পাবে। ঈদে বেশ কয়েকটি নাটকে অভিনয় করছি। এই নাটকের গল্পটি বরাবরই একটু ব্যতিক্রম মনে হয়েছে। দর্শকের ভালো লাগবে। উৎস: মানবজমিন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা