মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি মাশরাফীর নির্বাচনী এলাকায় স্ত্রী সুমি

news-image

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা যখন বিদেশের মাঠে ব্যাট বল হাতে দাপিয়ে বেড়াচ্ছেন তখন এলাকার সাধারণ মানুষের সুখ-দু:খের খবর নিতে নির্বাচনী এলাকা ঘুরে বেড়াচ্ছেন তার সহধর্মিনী সুমনা হক সুমি।

বুধবার সারাদিন সুমি বিভিন্ন এলাকায় ঘুরেছেন এবং সাধারণ মানুষের সমস্যার কথা শুনেছেন। এ সময় তিনি বিভিন্ন ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তিনি গত মঙ্গলবার ঢাকা থেকে নড়াইল আসেন এবং পরদিন বুধবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে মহিলা আওয়ামীলীগের নেতাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়ে সাংগঠনিক কর্মকান্ড সম্পর্কে খোঁজখবর নেন।

এরপর দিনভর এমনকি রাতেও তিনি নির্বাচনী এলাকায় ঘুরে মানুষের খোঁজখবর নেন। এ সময় তার সঙ্গে ছিলেন নড়াইল জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাবেয়া ইউসুফ, জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌমেন বসু জেলা পরিষদের মহিলা সদস্য রওশন আরা কবির লিলি, নড়াইল সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, জেলা মহিলা যুবলীগের আহবায়ক নাছিমা হক পলি, যুগ্ম আহবায়ক সঞ্জিবা হক রিপা, সদস্য সঞ্চিতা হক রিক্তা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক