,

ইফতারের আগ মুহূর্তে ভাই-বোনের করুণ মৃত্যু

news-image

বগুড়ার শেরপুর উপজেলায় একটি আঞ্চলিক সড়কে পণ্যবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন নিহত হয়েছেন। বুধবার ইফতারের ঠিক আগ মুহূর্তে উপজেলার শেরপুর-নন্দীগ্রাম আঞ্চলিক সড়কের কেল্লাপোশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের সেকেলমারিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে গোলাম রাব্বী (১৮) ও মেয়ে মরিয়ম খাতুন (১৬)।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, শেরপুর উপজেলা শহর থেকে মোটরসাইকেল যোগে ভাই-বোন নন্দীগ্রাম উপজেলার নিজ বাড়িতে যাচ্ছিলেন। ভাই মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথিমধ্যে ওই স্থানে পৌঁছালে বিপরীতমুখি একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তিনি আরও জানান, বাড়িতে গিয়ে ইফতার করার জন্য হয়তো দ্রুত মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তারা।

শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে চালকের নাম পরিচয় জানাতে পারেননি তিনি। এছাড়া নিহত দুজন সম্পর্কে ভাই-বোন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর