মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

news-image

জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারের কাছে ট্রাকের ধাক্কায় হাফিজুর রহমান (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সঙ্গে থাকা তার ছেলে আবু তালহা (১৫) আহত হন। নিহত হাফিজুর রহমান উপজেলার নেহালপুর দোকানপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত আবু তালহা জানান, সকালে তিনি বাবা হাফিজুর রহমানের সঙ্গে মোটরসাইকেল যোগে হিজলগাড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এতে তারা উভয়েই রাস্তার ওপরে ছিটকে পড়ে আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কানিজ নাইমা বাবাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রাকচালক ট্রাকটি ফেলে পালিয়ে গেছে। ট্রাকটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক