মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের মোবাইল নম্বরসহ গণপরিবহনে স্টিকার লাগাচ্ছেন ইউএনও

news-image

সাম্প্রতিক বছরগুলোতে গণপরিবহনে নারীর প্রতি সহিংসতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আর সে বিষয়ে সচেতনতা বাড়াতেই ‘নারীকে সম্মান করুন, সুস্থ সুন্দর সমাজ গড়ুন’ শীর্ষক স্লোগান নিয়ে ক্যাম্পেইন চালিয়েছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দিনব্যাপী টার্মিনাল, বাসস্ট্যান্ড ও দুর্জয় মোড় এলাকায় নারীর প্রতি বিভিন্ন ধরনের সহিংসতার বিরুদ্ধে বাস, সিএনজি, অটোরিকশাসহ ছোট বড় সকল যানবাহনে নিজের মোবাইল নম্বরসহ গণসচেতনতামূলক স্টিকার লাগান ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত সাদমীন।

এ কর্মসূচির আওতায় ভৈরব উপজেলাস্থ যে কোনো পথে যে কোনো পরিবহনে চলাচলের সময় নারী নির্যাতন ও যৌন হয়রানি রোধে জরুরি সেবা পেতে ইউএনও’র সরকারি মোবাইল নম্বর ‘০১৭৬৬২৫৪৮৮২’এবং নারী নির্যাতন বিরোধী স্লোগান সংবলিত এক হাজার স্টিকার লাগানো হয়। যাতে জরুরি অবস্থায় কোনো নারী দ্রুত সহায়তা পেতে পারেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুজ্জামানসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত সাদমীন বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যৌন হয়রানি প্রতিরোধ, নির্যাতনের শিকার নারী ও শিশুকে উদ্ধারের ক্ষেত্রে এ হেল্পলাইন কার্যকর ভূমিকা পালন করবে। মুঠোর মধ্যে এ সেবা, শুধু হেল্প নম্বরে ফোন করলেই হবে। তৃণমূল পর্যায়ে সচেতনতার অভাবে নারীর প্রতি সহিংসতা রোধ সম্ভব হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক