মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নকলে বাধা দেওয়ায় কলেজ শিক্ষককে মারধর

news-image

পাবনা প্রতিনিধিঃ পরীক্ষার হলে নকল করতে না দেওয়ায় পাবনার শহীদ বুলবুল কলেজের বাংলা বিভাগের এক প্রভাষককে মারধর করার ঘটনা ঘটেছে। ওই কলেজ শিক্ষকের নাম মাসুদ আহমেদ। তিনি ৩৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রভাষক হিসেবে যোগদান করেন।

জানা গেছে, গত ৬ মে এইএসসি পরীক্ষার উচ্চতর গণিত পরীক্ষা ছিল।পরীক্ষা চলাকালীন দুজন শিক্ষার্থী একে অপরকে নকল করার চেষ্টা করলে প্রভাষক মাসুদ আহমেদ বাধা দেন।

এ ঘটনার জেরে গত ১২ মে কলেজ থেকে বাড়ির উদ্দেশে রওয়ানা হলে কলেজের প্রধান ফটকের সামনে মাসুদ আহমেদকে আটকায় কিছু বহিরাগত যুবক। তারা তাকে মারধর করে।এক পর্যায়ে তার পিঠে লাথি মারে এক যুবক।মারধরের একটি সিসিটিভির ফুটেজে এই চিত্র দেখা যায়।

এদিকে কলেজের প্রভাষক মাসুদ আহমেদকে মারধরের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। হামলার নিন্দা জানিয়ে কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জানান,তারা বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক