,

অভিনয় জগত থেকে কেন নিজেকে সরিয়ে নিয়েছেন আনুশকা?

news-image

বিনোদন ডেস্ক।। ২০১৮ সালে শেষবার তাকে দেখা গিয়েছিল সিনেমার পর্দায়। শাহরুখ খান অভিনীত ‘‌জিরো’ ছবিতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। কিন্তু তারপর থেকে হঠাৎ করেই যেন অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এমনকি নতুন কোনও ছবির শ্যুটিং করছেন কী না, তাও জানা যায়নি। কিন্তু কেন?‌

এই প্রশ্নের জবাব নিজেই দিলেন আনুশকা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আনুশকা স্পষ্ট জানিয়ে দেন, সত্যিই আপাতত কোনো সিনেমায় কাজ করছেন না। তিনি বলেন, ‘‌আমি মনে করি, একজন অভিনেতা হিসেবে নিজের ক্যারিয়ারে এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছি, যেখানে কেবল হাতে সময় আছে বলে আমাকে নতুন ছবিতে কাজ করতে হবে এমন কোনো কথা নেই।’

তিনি আরও বলেন, ‘‌গত তিন বছরে আমি প্রচুর কাজ করেছি। এমন এমন চরিত্রে অভিনয় করেছি, যেগুলো মোটেই সহজ ছিল না। এক ক্যালেন্ডার বর্ষে পরী, সুই ধাগা এবং জিরোর মতো ছবি করেছি। যা মোটেই সহজ নয়। কারণ প্রত্যেকটি চরিত্রই আলাদা ছিল। তখন মনে হবেই এবার চুপ করে বসি, এবং সঠিক কাজটি নির্বাচন করি।’  এর পাশাপাশি ওই সাক্ষাৎকারে তিনি এটাও জানান, অভিনয়ের পাশাপাশি প্রযোজকের কাজ করাটাও খুব কঠিন। তবু তিনি সেটা ভালভাবে করার প্রয়াস করছেন।‌‌

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড