,

জন্মদিনে আমিরের ভালোবাসায় সিক্ত সানি লিওন

news-image

বিনোদন ডেস্ক : নিজের ৩৮তম জন্মদিন পালন করলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। গতকাল ছিল তার বিশেষ দিনটি। আর স্বামী ড্যানিয়েল ওয়েবার ও তাদের তিন সন্তান নিশা, আশের ও নোয়াকে সঙ্গ দিয়ে বিশেষ দিনটি উদযাপন করলেন সানি। জন্মদিনে স্বামীর কাছ থেকে পেয়েছেন বিশেষ বার্তা, যিনি সানিকে চিরকালের ‘আবেদনময়ী’ আখ্যা দিয়েছেন।

বলিউডের আরেক বিশেষ মানুষের শুভেচ্ছাসিক্ত হয়েছেন সানি লিওন। মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে সানিকে হৃদয়ছোঁয়া বার্তা দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এ সুপারস্টার। আমির লিখেছেন, ‘প্রিয় সানি লিওন, জন্মদিনের শুভেচ্ছা রইল। আশা করি, দারুণ দিন কাটছে। আসছে দিনগুলোও দারুণ কাটুক, এ কামনা করি। বিশেষ দিনটি সবিশেষ হয়ে উঠুক। ভালোবাসা, আ।’

আমির খানকে খুব শ্রদ্ধা করেন সানি লিওন। কয়েক বছর আগে এক সাক্ষাৎকারগ্রহীতা সানিকে প্রশ্ন করেছিলেন, অতীতে পর্নো অভিনেতা হওয়ার দরুন আমির কখনো তাঁর সঙ্গে কাজ করতে চাইবেন কি না। এর পরেই বলিউডের অনেক তারকা ওই সাক্ষাৎকারগ্রহীতাকে তিরস্কার করেছিলেন। ওই সময় টুইটার-বার্তায় সানির পক্ষে দাঁড়িয়েছিলেন আমির খান।

আমিরের ওই বার্তা পেয়ে আবেগাক্রান্ত হয়ে পড়েছিলেন সানি লিওন। কৃতজ্ঞতাও জানিয়েছিলেন।

সানি লিওনকে আগামীতে দিলজিৎ দোসাঞ্জ ও কৃতি শ্যানন অভিনীত ‘অর্জুন পাতিয়ালা’ সিনেমায় বিশেষ দৃশ্যে দেখা যাবে। ‘বীরমাদেবী’ দিয়ে তিনি দক্ষিণী সিনেমায় অভিষেক করতে চলেছেন। এটি ঐতিহাসিক যুদ্ধছবি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড