শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এটিএম শামসুজ্জামান ১৭ দিন পর মাছ ও সবজি খেলেন

news-image

বিনোদন প্রতিবেদক : দেশবরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান বেশ অনেক দিন ধরেই রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন। কিছুদিন তাকে লাইফ সাপোর্টেও রাখা হয়েছিলো। বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা ভালো হওয়ায় খুলে নেয়া হয়েছে লাইফ সাপোর্ট। আর তাই তো টানা ১৭ দিন পর সামান্য পরিমাণে খাবার খাচ্ছেন তিনি।

তার পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুরে তিনি মাছ ও সবজি খেয়েছেন তবে খুব অল্প পরিমানে।

এদিকে, এ টি এম শামসুজ্জামানের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। গত সোমবার সকাল ৮টায় রাজধানীর পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে এ টি এম শামসুজ্জামানের মেয়ে কোয়েলের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

সে সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন, সংগীতশিল্পী রফিকুল ইসলাম প্রমুখ।

বর্তমানে রাজধানীর আজগর আলী হাসপাতালে অধ্যাপক মতিউল ইসলামের অধীনে চিকিৎসাধীন আছেন তিনি।

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল (শুক্রবার) রাত ১২টার দিকে অসুস্থবোধ করলে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ এপ্রিল শনিবার টানা তিন ঘণ্টা অস্ত্রোপচার শেষে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়। ২৮ এপ্রিল সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। ৩০ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেলা ৩টার দিকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা