,

শিশু হাসপাতালের বাথরুমে নবজাতকটি ফেলে গেল কারা?

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শিশু হাসপাতালের বাথরুম থেকে জীবিত এক নবজাতককে (কন্যা) উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শিশুটিকে উদ্ধার করা হয়। দুই দিনের ওই নবজাতকটি এখন হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি জানান, সকালে শিশু হাসপাতালের কমন বাথরুমে এক নবজাতকে পড়ে থাকতে দেখেন কোনো এক রোগীর দর্শনার্থী। পরে তিনি বিষয়টি হাসপাতালের ওর্য়াড মাস্টারকে জানান। এরপর নবজাতটিকে উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ। উদ্ধারের পর শিশুটিকে হাসপাতালেই ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি মোটামুটি সুস্থ আছে। হাসপাতালের ওর্য়াড মাষ্টার শিশুটি পাওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কে বা কারা শিশুটিকে ফেলে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর