মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবুঝ দুই সন্তানকে বুকে নিয়ে কাঁদছেন মা

news-image

নিউজ ডেস্ক।। দালালদের খপ্পরে পড়ে সাগরপথে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে মাদারীপুরের শিবচর উপজেলার জাকির হোসেন (২৮) নিহত হয়েছেন। নিহত জাকির হোসেন উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ৮নং চর গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে। নিহতের খবর বাড়ি পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বছর এই দিনে পরিবারের মুখে হাসি ফুটাতে অর্থ উপার্জনের জন্য নূর-নবী খলিফা ও নূর ইসলাম খলিফা নামের দুই দালালের হাত ধরে বিদেশে পাড়ি জমান জাকির হোসেন। জাকিরকে স্থলপথে তুরস্ক নেয়ার কথা থাকলেও দালালরা লিবিয়া নিয়ে আটকে রাখে। লিবিয়ায় জাকির হোসেনকে আটকে রেখে পরিবারকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় টাকা দাবি করে দালালরা।

টাকা দিতে অস্বীকার করলে ছেলেকে বিক্রি করে দেবে অথবা না হয় অনাহারে রাখবে বলে হুমকি দেয় তারা। এভাবে ভয়ভীতি দেখিয়ে এ পর্যন্ত পরিবারের কাছ থেকে প্রায় ৮ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় দালালরা। গত বৃহস্পতিবার ভূমধ্যসাগরে লিবিয়ার উপকূল থেকে ৭৫ জন অভিবাসী নিয়ে ইতালির উদ্দেশ্যে রওনা হওয়া নৌকাডুবিতে নিহত হন জাকির হোসেন।

জাকির হোসেনকে হারিয়ে এখন দিশেহারা স্ত্রী সন্তানসহ পরিবারের লোকজন। স্বামীকে হারিয়ে কান্না যেন থামছে না স্ত্রী শান্তা আক্তারের। অবুঝ দুটি কন্যা সন্তানকে সান্ত্বনা দেয়ার ভাষা নেই মায়ের। বাবার জন্য কান্না থামছে না অবুঝ দুই সন্তানের। এদিকে, নৌকাডুবিতে সন্তান নিহত হওয়ার খবরকে বিশ্বাস করতে পারছেন না জাকিরের বাবা-মামা। আহাজারিতে আকাশ-বাতাস ভারি করে তুলেছেন তারা।

এলাকাবাসী জানান, দালালদের খপ্পরে পড়ে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে নিহত জাকির হোসেনের পরিবারকে সান্ত্বনা দেয়ার ভাষা নেই কারও। তবে দালালদের উপযুক্ত শান্তি দাবি করেছেন এলাকাবাসী। যাতে আর কোনো দালাল এভাবে নৌকাযোগে গ্রামের সহজ-সরল যুবকদের নিয়ে মৃত্যুর দিকে ঠেলে না দেয়। উৎস: জাগোনিউজ২৪

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক