,

পোশাক কারখানার কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, কারখানা বন্ধ ঘোষণা

news-image

নিউজ ডেস্ক।। পোশাক কারখানার কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, কারখানা বন্ধ ঘোষণা
সংঘর্ষে আহত এক শ্রমিককে উদ্ধার করে নিয়ে যাচ্ছে সহকর্মীরা। ছবি : ইত্তেফাক
সাভারের আশুলিয়ায় নির্দিষ্ট সময়ে বেতন ও বোনাস পরিশোধসহ ১১ দফা দাবি আদায়ের আন্দোলন করতে গিয়ে তৈরি পোশাক শ্রমিক ও কারখানার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।তাদেরকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার দুপুরে টেঙ্গুরী এলাকার স্প্রিং ট্রেডার্স লিমিটেড নামক একটি কারখানায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিক্ষুদ্ধ শ্রমিকরা জানান, প্রতি মাসেই কারখানা কর্তৃপক্ষ নির্ধারিত তারিখে বেতন পরিশোধে গড়িমসি করে বিলম্ব করে। তাই গত কয়েকদিন ধরেই সময় মতো বেতন ও ওভারটাইম পরিশোধ, অবৈধ শ্রমিক ছাটাই বন্ধ ও ঈদ বোনাস প্রদানসহ ১১ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন তারা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ গত সপ্তাহে শ্রমিকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে চাইলেও এখনও আলোচনায় বসেনি। বাধ্য হয়ে শ্রমিকরা গত সোমবার এ ঘটনার প্রতিবাদ করায় উল্টো তাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করেছে মালিকপক্ষ। অভিযোগের ভিত্তিতে ওই রাতে পুলিশ বেশ কিছু শ্রমিকের বাড়িতে গিয়ে খোঁজখবর নেয়।

এ ঘটনায় মঙ্গলবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় প্রবেশ করে প্রশাসনিক কর্মকর্তার কাছে থানায় অভিযোগের বিষয়ে জানতে চায়। এ সময় কারখানার কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের বাক-বিতণ্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিজন কুমার দাস জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মাহমুদুর রহমান জানান, শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে বেশ কিছু দিন ধরেই ওই কারখানাটির মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের অসন্তোষ চলছিল। এ ঘটনার পর মালিকপক্ষ থানায় একটি অভিযোগও করলে এর জের ধরে সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি। উৎস: ইত্তেফাক।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর