শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২২দিন পর অপহৃত কিশোরীকে উদ্ধার, গ্রেফতার ৪

news-image

নিউজ ডেস্ক।। অবশেষে ঘটনার তিনসপ্তাহ পর বগুড়ার সোনাতলায় অপহৃত কিশোরীকে উদ্ধার এবং অপহরণ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। মঙ্গলবার ভোরে সোনাতলা ও শেরপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও কিশোরীকে উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় র‌্যাব-১২ বগুড়ার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর এসএম মোরশেদ হাসান।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল বগুড়ার সোনাতলা উপজেলার হাট করমজা গ্রামের লিজু মিয়াসহ কয়েকজন একই এলাকার সংখ্যালঘু কিশোরীকে অপহরণ করে। এ ঘটনায় কিশোরীর বাবা ২৬ এপ্রিল সোনাতলা থানায় চারজনকে অভিযুক্ত করে একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে কিশোরীকে উদ্ধার না করায় এবং আসামিদের গ্রেফতারের দাবিতে গত ৬ মে সংবাদ সন্মেলন ও মানববন্ধন করে বাংলাদেশ দলিত ও বঞ্চিত আন্দোলন বগুড়া জেলা শাখার নেতাকর্মীরা।

প্রেস বিফ্রিংয়ে র‌্যাব কোম্পানি কমান্ডার বলেন, পরবর্তীতে র‌্যাব-১২, সদস্যরা অপহরণকারীদের গ্রেফতার ও কিশোরীকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদ পেয়ে সোনাতলা হতে অপহরণের সহযোগী মো. বকুল মিয়া (৩০), এবং শেরপুর উপজেলার ডিজে হাই স্কুল খেলার মাঠের পূর্ব পাশ থেকে অপহরণকারীর মূল আসামি মো. লিজু মিয়া (১৭), মো. বিশাল (১৮), ও তাদের সহযোগী মিন্টু মিয়াকে (২৭) গ্রেফতার করা হয়। সেখান থেকে কিশোরীকে উদ্ধার করে তার পিতামাথার হেফাজতে দেয়া হয়েছে।