,

কবি হেনরী স্বপন গ্রেপ্তার!

news-image

নিউজ ডেস্ক।। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে কবি হেনরী স্বপনকে। মঙ্গলবার দুপুরে তাকে নিজ বাস ভবন থেকে গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ।

এদিকে হেনরী স্বপনকে গ্রেপ্তারের ঘটনা নিন্দা জানিয়েছে বরিশালের সংবাদিক সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনগুলো। বরিশাল রিপোর্টাস ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস বাংলা’কে বলেন, ‘মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর চৌমাথা এলাকার বাসভবন থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। আমরা পুলিশের কাছে জানতে চেয়েছি কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, উত্তরে তারা জানিয়েছে ‘আইসিটি এক্টে’ তিনি গ্রেপ্তার হয়েছেন। তবে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে কিছু এখনো ( বিকাল ৫টা) বলেনি পুলিশ।’

নজরুল বিশ্বাস আরো বলেন, ‘হেনরি স্বপন একজন কবি। তিনি খুবই সাধারন জীবন যাপন করেন। তিনি সব সময় সাধারন মানুষের পক্ষে দাড়িয়েছেন। তাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই।’

একটি সূত্র জানায়, গত ২১ এপ্রিল শ্রীলঙ্কার কলম্বোয় ইস্টার সানডে চলার সময় কয়েক দফা বোমা হামলায় দুই শতাধিক মানুষ নিহত হয়। এই ঘটনায় যখন পুরো বিশ্ব শোকে স্তব্ধ তখন বরিশালে বিশপের নেতৃত্বে ইস্টার সানডে উৎসব পালিত হয়। উৎসবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

এই ঘটনার নিন্দা জানিয়ে ‘রোম যখন পুড়ছে বিশপ সুব্রত তখন বাঁশি বাজাচ্ছে’ এই শিরোনামে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন কবি হেনরি স্বপ্ন। বরিশালের একটি স্থানীয় দৈনিকের অনলাইন ভার্সনেও এ নিয়ে লিখেছিলেন। এই লেখার সূত্র ধরেই তার বিরুদ্ধে আইসিটি মামলা দেয়া হয়েছে বলে অনেকে মন্তব্য করেছেন। উৎস: বাংলা রিপোর্ট।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর