মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়ার প্রস্তাবে রাজি না হওয়ায় মামীকে হত্যার পর আত্মহত্যা!

news-image

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পরকীয়া প্রস্তাবে রাজি না হওয়ায় মামীকে হত্যার পর ভাগনে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের ভাগকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মামী আলেয়া বেগম (৩৫) শিবগঞ্জের ভাগকোলা গ্রামের দিনমজুর সাইদুর রহমানের স্ত্রী। আর ভাগনে আপেল মিয়া (২০) পার্শ্ববর্তী রায়নগর টেপাগাড়ী গ্রামের আজাহার আলীর ছেলে।

মোকামতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শহিদুল ইসলাম জানান, আপেল মিয়া পেশায় কাঠমিস্ত্রীর কাজ করতেন। ছোটবেলা থেকে আপেল তার নানা তোজাম্মেল হোসেনের বাড়িতে বসবাস করেন। বেশ কিছুদিন ধরেই সাইদুর রহমানে দ্বিতীয় স্ত্রী আলেয়ার সঙ্গে পরকীয়ার প্রস্তাব দিয়ে আসছিল আপেল। বিষয়টি জানাজানি হওয়ার পর একাধিকবার এলাকায় সালিশ বৈঠকও হয়েছে। বৈঠকের পর কিছুদিন তিনি স্বাভাবিক থাকলেও পুনরায় একই ঘটনা ঘটিয়ে আসছিল।

ইউপি সদস্য শহিদুল আরও জানান, আজ মঙ্গলবার সকালে বাড়ির লোকজন কাজে বেরিয়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে প্রতিবেশীরা বাড়ির উঠানের পাশে টিউবওয়েল পাড়ে আলেয়ার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। ওই সময় প্রতিবেশীরা ভাগনে আপেলকে বাড়িতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। একপর্যায় বাড়ির অদূরে ভাগকোলা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিত্যক্ত একটি কক্ষে ভাগনে আপেলের রক্তাক্ত মরদেহ দেখতে পায় তারা। পরে পুলিশে খবর দেওয়া হলে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সনাতন চন্দ্র সরকার জানান, প্রাথমিক অনুসন্ধানে যে তথ্য পাওয়া গেছে, তাতে ধারণা করা হচ্ছে, আপেল কাঠের কাজে ব্যবহৃত ধারালো বাটাল দিয়ে তার মামী আলেয়ার ঘাড়ে আঘাত করে হত্যা করে। এরপর ওই বাটাল দিয়েই নিজের পেটে আঘাত করে আত্মহত্যা করে।

আপেলের মরদেহ উদ্ধারের স্থান থেকে রক্ত মাখা বাটাল উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক