,

ঈদে অতিরিক্ত ভাড়া নিলে মালিকদের জেলে যেতে হবে

news-image

আসন্ন ঈদুল ফিতরে শিমুলিয়া ঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে মালিকদের জেলে যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন। সোমবার (১৩ মে) দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে নিরাপদে পারাপার নিশ্চিত করতে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক সায়লা ফারজানা সভাপতিত্ব করেন।

এতে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ঈদে শিমুলিয়া ঘাটে নিয়োজিত থাকবে চার শতাধিক পুলিশ সদস্য। ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম, সিসিটিভি ক্যামেরা, প্রাথমিক চিকিৎসা রুম ইত্যাদি স্থাপন করা হবে। যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা মালিকদের জেল-জরিমানা হবে। যাত্রীরা যাতে নির্বিঘ্নে ঈদে বাড়ি যেতে পারে সেজন্য ঘাট এলাকায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাবিরুল ইসলাম বলেন, ঈদের তিন দিন আগে থেকে ট্রাক চলাচল বন্ধ করে দেয়া হবে। যাত্রীবাহী গাড়িগুলো পারাপারে অগ্রাধিকার দেয়া হবে। ঈদ উপলক্ষে শিমুলিয়া ঘাট থেকে ঢাকার বাস ভাড়া ১০০ টাকা এবং শিমুলিয়াঘাট থেকে কাঁঠালবাড়ি ঘাট পর্যন্ত স্পিডবোট ভাড়া ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নৌরুটে ৮৭টি লঞ্চ, ১৭টি ফেরি ও দুই ঘাট মিলিয়ে ৫৪০টি স্পিডবোট থাকবে। সন্ধ্যার পর স্পিডবোট ছাড়া হবে না। লাইফ জ্যাকেট ও ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী নিয়ে স্পিডবোট ছাড়বে। চারজন ম্যাজিস্ট্রেট থাকবে ঘাট এলাকায়। আসন্ন ঈদে শিমুলিয়া ঘাটে যাত্রীদের দুর্ভোগের কোনো আশঙ্কা নেই।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক আসমা শাহীন, লৌহজং ও শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ মো. আসাদুজ্জামান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর