,

ধানের দাম শ্রমিকের মজুরির অর্ধেকঃপাকা ধানক্ষেতে আগুন দিলেন আরেক কৃষক

news-image

ধানের দাম কম হওয়ায় টাঙ্গাইলের বাসাইলেও ধানক্ষেতে আগুন লাগিয়ে অভিনব প্রতিবাদ করেছেন আরেক কৃষক। আজ সোমবার (১৩ এপ্রিল) বিকালে বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের কাশিল গ্রামে এ ঘটনা ঘটে। বাসাইল গ্রামের ওই কৃষক নজরুল ইসলাম খান নিজের পাকা ধানক্ষেতে আগুন ধরিয়ে এ প্রতিবাদ জানান। ঘটনাটি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।

প্রতিবাদী কৃষক নজরুল ইসলাম খান বলেন, বাজারে প্রতি মণ ধানের দাম ৫০০ টাকা। অথচ এক মণ ধানের উৎপাদন খরচ এক হাজার টাকার ওপরে। এছাড়া বর্তমানে একজন ধানকাটা শ্রমিকের মজুরি ৮০০ থেকে ৮৫০ টাকা।

আর একজন শ্রমিক এক দিনে এক থেকে দেড় মণ ধান কাটতে পারে। শ্রমিক সংকটের কারণে ক্ষেতের পাকা ধান আছে কিন্তু ধানে চাউল নাই ও সময়মতো ঘরে তুলতে পারছি না। তাই কোনো উপায় না দেখে দেশের কৃষকদের পক্ষ থেকে প্রতিবাদ হিসেবে আমি নিজের পাকা ধান ক্ষেতে আগুন লাগিয়ে দিয়েছি, যাতে ধানের দাম বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করে।

কাশিল ইউপি চেয়ারম্যান মির্জা রাজিক পাকা ধান ক্ষেতে আগুন দেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি বেদনাদায়ক ঘটনা। কৃষকদের ধানের ন্যায্যমূল্য দেয়া উচিত। কৃষক ক্ষতিগ্রস্ত হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে।

বাসাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রুপালি খাতুন জানান, এ সময়ে ধানের বাজার কিছুটা কম থাকলেও কৃষক যদি ধান সংরক্ষণ করেন তবে ক’দিন পরই অধিক মূল্য পাবেন। তাপদাহসহ বিভিন্ন কারণে বর্তমানে কিছুটা শ্রমিক সংকট রয়েছে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর