মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধুর ক্যান্টিনে যা ঘটেছে তা ছোট সাধারণ ঘটনা, উদ্বেগের কারণ নেই: হানিফ

news-image

ছাত্রলীগের কমিটির ঘোষণা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে যা ঘটেছে তা একটি ছোট সাধারণ ঘটনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। আজ মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে আওয়ামী লীগের যৌথসভা শেষে তিনি একথা বলেন।

এর আগে গতকাল সোমবার ঘোষণা করা হয় বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি। কিন্তু কমিটি ঘোষণার পর মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছেন পদ বঞ্চিতরা। এ সময় ছাত্রলীগের নারী নেত্রীদের ওপর হামলার ঘটনাও ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়।

হানিফ বলেন, ‘ছাত্রলীগের কমিটির ঘোষণা নিয়ে ঢাবির মধুর ক্যান্টিনে যা ঘটেছে তা একটি ছোট সাধারণ ঘটনা। এটি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।’ পূর্ণাঙ্গ কমিটিতে সবাইকে পদ দেওয়া যায় না উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘ছাত্রলীগ একটি বৃহৎ সংগঠন, হাজার হাজার নেতাকর্মী। বয়সে তরুণ হওয়ায় তাদের প্রতিক্রিয়াটা একটু ভিন্ন।

যোগ্য নেতারা সবাই পদ প্রত্যাশা করেন। সবাইকে তো দেওয়া যায় না। তখন কিছু ব্যক্তি অসন্তুষ্ট হতেই পারে। যে কারণেই এরকম একটু আধটু ঝামেলা হতেই পারে। আমাদের দেশে এমনটি হয়ে থাকে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক