,

এক রাতে হ্যাক হল পাঁচ তারকার আইডি

news-image

বিনোদন প্রতিবেদকঃ শোবিজের প্রতি যেন হ্যাকারদের বদনজর পড়েছে। তারা প্রতিযোগিতায় নেমেছে কে কার চেয়ে কত দ্রুত কত তারকার ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাক করতে পারে। প্রায় প্রতি মাসেই হ্যাকিংয়ের শিকার হচ্ছেন কোনো না কোনা তারকা।

এবার এক রাতেই চার চারজন জনপ্রিয় তারকা তাদের ফেসবুকের আইডি হারালেন। তারা হলেন অভিনেতা অপূর্ব, লাক্স তারকা টয়া, অভিনেত্রী পূজা চেরী ও গায়ক ইমরান। আজ মঙ্গলবার চারজন তারকার ফেসবুক আইডি ডিজেবল দেখাচ্ছে। ফেসবুকে তাদের আইডিটি পাওয়া যাচ্ছে না।

অন্যদিকে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের হ্যাক হয়েছে ইন্সট্রাগ্রাম আইডি। তিনি জানান, কেউ বা কারা তার ফেসবুক ও ইন্সট্রাগ্রাম অ্যাকাউন্টটি হ্যাক করতে চেয়েছে। ফেসবুকটি হ্যাক করতে না পারলেও ইন্সট্রাগ্রামটি ঠিকই দখলে নিয়ে গেছে। এটা বিরক্তিকর একটি অভিজ্ঞতা।

তারকাদের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমের যে কোনো অ্যাকাউন্টই খুবই ব্যক্তিগত একটি বিষয়। এটি অন্যের হাতে যাওয়া মানে বিব্রতকর একটি পরিস্থিতির মুখে পড়া। শুধু যে হ্যাক হচ্ছে তাই নয়। অনেকে রিপোর্ট করেও আইডি ডিজেবল করে দিচ্ছেন। চার তারকাই এই অপচেষ্টার জন্য নিন্দা জানিয়েছেন।

আইডি হারিয়ে অভিনেতা অপূর্ব বলেন, ‘গতকাল মাঝরাত থেকে আমি আমার আইডিতে ঢুকতে পারছিনা। কারা যেন রিপোর্ট করে ডিজেবল করে দিয়েছে। বিষয়টা খুবই বিব্রতকর। এখন আমি আমার আইডি ফেরত পাওয়ার চেষ্টা করে যাচ্ছি।’

অপূর্ব, ইমরান, টয়া ও পূজা তাদের ভক্ত-অনুরাগীদের অনুরোধ করেছেন নতুন কোনো আইডিতে যুক্ত হয়ে প্রতারণার শিকার না হতে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড