শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোমান্স করতে ইস্তাম্বুল যাচ্ছেন শাকিব-বুবলী

news-image

বিনোদন প্রতিবেদকঃ ঈদের জন্য নির্মিত হচ্ছে ‘পাসওয়ার্ড’ ছবিটি। মালেক আফসারীর পরিচালনায় এতে জুটি বেঁধেছেন শাকিব খান ও শবনম বুবলী। ছবিটি প্রযোজনাও করছেন শাকিব। এরইমধ্যে ছবিটির সংলাপ অংশের শুটিং ও ডাবিং সম্পন্ন হয়েছে। তবে গানের চিত্রায়নের জন্য আজ রাতে ঢাকা ছাড়ছেন শাকিব খান ও শবনম বুবলী। তাদের সঙ্গে যাচ্ছে ‘পাসওয়ার্ড’ ছবির পুরো টিম। তবে যাচ্ছেন পরিচালক।

জানা গেছে, তুরস্কের বিখ্যাত শহর ইস্তাম্বুলে ১০ দিন অবস্থান করবেন তারা। সেখানে তিনটি রোমান্টিক গানের শুটিং হবে। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় ‘পাসওয়ার্ড’ টিমের ফ্লাইট। নায়িকা বুবলী বলেন, ‘তুরস্কের ইস্তাম্বুল শহরটি বেশ সুন্দর। সেখানে চোখ ধাঁধানো সব লোকেশন। আমাদের গানের চিত্রায়নে সেসব লোকেশন ফুটে উঠবে। খুব চমৎকার অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছে।’

পরিচালক মালেক আফসারী বলেন, ‘পাসওয়ার্ড’ ছবিটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ছবিটি হলে গিয়ে দেখবেন বলে।’ এই ছবির মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আবারও চলচ্চিত্র প্রযোজনা করছেন শাকিব খান। এর আগে ২০১৪ সালে তিনি প্রথম প্রযোজনা করেন বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো-দ্য সুপারস্টার’। সেই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও ববি হক।

এদিকে জানা গেছে এই সফরে শাকিব-বুবলী তাদের নতুন একটি ছবির গানের শুটিংও শেষ করবেন। সেটি হলো জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না রে’। এই ছবিটিতে অনেক আগে চুক্তিবদ্ধ হয়েছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। তাদের নিয়ে মহরতও হয়েছিলো। কিন্তু নতুন করে ছবিটিতে যুক্ত হয়েছেন বুবলী। আর বাদ পড়লেন অপু।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা