,

রোজা রেখে শিশুকে ধর্ষণ করল মাদরাসার শিক্ষক

news-image

নিউজ ডেস্ক।। রোজা রেখে নুরানী মাদরাসার প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণ করেছে এক শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের খাটিয়ালপাড়া এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদরাসার শিক্ষক জাহাঙ্গীর আলম মুসাকে (৫০) আটক করেছে পুলিশ। ওই মাদরাসা শিক্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। সোমবার সকালে মাদরাসা শিক্ষক জাহাঙ্গীর আলম মুসার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে উজিরপুর মডেল থানায় মামলা করেন ধর্ষণের শিকার শিশুর বাবা।

জানা গেছে, গ্রেফতারকৃত মাদরাসা শিক্ষক জাহাঙ্গীর আলম মুসা উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদার্শী গ্রামের মৃত এসকান্দার সরদারের ছেলে। অভিযুক্ত ওই শিক্ষক প্রায়ই মাদরাসার প্রথম শ্রেণির ওই শিক্ষার্থীসহ অন্যান্য ছাত্রীদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করতো। ওই শিক্ষার্থী মাদরাসায় গেলে একটি খালি কক্ষে নিয়ে ধর্ষণ করে শিক্ষক জাহাঙ্গীর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল জানান, মামলা দায়েরের পরই অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর