,

পাঁচ মিনিটের কালবৈশাখীতে লণ্ডভণ্ড ঘাটাইল

news-image

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি এলাকায় পাঁচ মিনিটের কালবৈশাখী ঝড়ে সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে ঘরবাড়ি, গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। আজ সোমবার বিকেল চারটার দিকে এ ঝড় বয়ে যায়।

এলাকাবাসী ও স্থানীয় প্রশাসন জানায়, সোমবার বিকেল চারটার দিকে উপজেলার সাগরদীঘি ও লক্ষিন্দর ইউনিয়নের লক্ষিন্দর, বেইলা, সাগরদীঘি, হাতিমারা ও সানবান্দাসহ আশপাশের গ্রামের ওপর দিয়ে আচমকা পাঁচ মিনিট স্থায়ী কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ে এসব গ্রামের কাঁচা ও আধাপাকা বাড়ি ও বাজার এলাকার বিভিন্ন দোকান ভেঙে যায়। বনবিভাগের গাছসহ কয়েক সহস্রাধিক গাছও ভেঙে গেছে। সাগরদীঘি বনবিভাগের অফিসের সামনে সংরক্ষিত বন এলাকায় ১৫/২০টি বিশাল আকৃতির সেগুন গাছ ঝড়ের আঘাতে উল্টে যায়। সেগুন গাছের চাপায় একটি সিএনজি দুমড়ে-মুচড়ে যায় ও আরেকটি সিএনজি আংশিক ক্ষতিগ্রস্থ হয়। তবে ঝড়ে কেউ আহত ও নিহত হয়নি।

সাগরদীঘি বাজারের এক ব্যবসায়ী জানান, তার দোকানের টিনের চালা ঝড়ে উড়ে গিয়ে শতাধিক বস্তা চাল ভিজে নষ্ট হয়ে গেছে। এতে তার প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মাদরাসা শিক্ষক হাবিবুল্লাহ জানান, তার দুটি আধাপাকা ঘর ভেঙে গেছে। সাগরদীঘি কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন জানান, ৫ মিনিটে ঝড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তার নিজেরও দুটি বাগানের দুই শতাধিক গাছ ভেঙে নষ্ট হয়েছে।

ঝড়ের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রপ্ত) নুর নাহার বেগম জানান, ঝড়ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সার্বিক সহযোগিতা করা হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর