,

বৈদ্যুতিক খুঁটির ভেতরে ঢুকে গেল প্রাইভেটকার

news-image

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছে অপর এক কর্মকর্তা। সোমবার সন্ধ্যা ৬টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা বৈদ্যুতিক খুঁটির ভেতরে ঢুকে গেলে এ দুর্ঘটনা ঘটে। হতাহত ওই দুই ব্যাংক কর্মকর্তা ওই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।

নিহত ব্যাংক কর্মকর্তা আহসান-আল আসিফ (৩২) পূবালী ব্যাংক ফরিদপুর আঞ্চলিক অফিসের প্রিন্সিপাল কর্মকর্তা। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতৈইল ইউনিয়নের পরাণপুর গ্রামের মৃত আবুল বাসারের ছেলে। আবুল বাসার কাশিয়ানীর সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। আহসান-আল আসিফ বিবাহিত এবং এক ছেলের বাবা।

এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পূবালী ব্যাংকের ফরিদপুর আঞ্চলিক শাখার ব্যবস্থাপক একেএম আব্দুর রকিব (৫০)। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাখাওয়াত মোস্তফা বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত ওই দুই ব্যাংক কর্মকর্তাকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পূবালী ব্যাংক ফরিদপুর আঞ্চলিক অফিসের প্রিন্সিপাল অফিসার আহসান-আল আসিফকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পূবালী ব্যাংক ফরিদপুর শাখার প্রিন্সিপাল কর্মকর্তা গৌতম চন্দ্র পাল জানান, দুই ব্যাংক কর্মকর্তা শরীয়তপুর জেলার ভোজেশ্বর শাখা পরিদর্শন শেষে ফরিদপুর ফেরার পথে এ দুর্ঘটনার শিকার।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর