মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমার প্রেম তিন মাসের বেশি টেকে না : নুসরাত ফারিয়া

news-image

ভারতে ‘বিবাহ অভিযান’ নামের নতুন একটি ছবিতে অভিনয় করছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া। কলকাতার নির্মাতা বিরসা দাশগুপ্তের পরিচালনায় এতে ফারিয়ার বিপরীতে অভিনয় করবেন অঙ্কুশ। ছবির শুটিং শুরু আগেই এই অভিনেত্রী সেখানকার একটি বিজ্ঞাপনে কাজ শেষ করেছেন। ভারতীয় একটি দৈনিকে আজ সোমবার নুসরাত ফারিয়ার দীর্ঘ এক সাক্ষাৎকার প্রকাশ করা হয়। সাক্ষাৎকার তিনি তুলে ধরেন তার ব্যক্তি জীবন ও কর্মজীবনের নানা কথা।

অসংখ্য প্রেমের প্রস্তাব কেমন করে সামলান, এমন প্রশ্নের উত্তরে নুসরাত ফারিয়া বলেন, ‘সামলানোর কিছু নেই। আমি মনে করি প্রেম, ভালোবাসার প্রস্তাব আসলে ব্লেসিংস। আমি প্রপোজাল হিসেবে নিই না। মানুষ আমায় নিয়ে ভাবছে।’ এরপর তাকে প্রশ্ন করা হয়, আর প্রেম? উত্তরে তিনি বলেন, ‘প্রেম তিন মাসের বেশি টেকে না। আবার ব্রেক আপ জোনে যাই। আবার প্রেম। অভিনেত্রীর জন্য এটা খুব হেলদি।’ ফারিয়া বলেন, ‘আরে ব্রেকআপ হয়েছিল বলে “পটাকা”র মতো গান করতে পেরেছি, যা সুপারহিট।’

দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীকে আরও প্রশ্ন করা হয়; লোকে বলে, আপনার কম পোশাক পরার প্রবণতা আছে। উত্তরে ফারিয়া বলেন, ‘দেখুন বিতর্ক, সমালোচনা আমায় রোজ শুনতে হয়। আমি যে কাপড়ে কমফর্টেবল দেখি আমায় সুন্দর লাগে, আমি পরি। আমি লোকের কথা ভেবে চললে এই জায়গায় আসতে পারতাম না। মানুষ যক্ষের মতো বসে থাকে আমি কী কী করছি, পরছি।’

উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’র মাধ্যমে চলচ্চিত্রে আসেন ঢাকাই মডেল-উপস্থাপক নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক