মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুখ বেঁধে স্কুলছাত্রীকে ধর্ষণ করল ৬৫ বছরের নৈশপ্রহরী

news-image

সাভারের গেন্ডা এলাকায় ১৫ বছরের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করেছে নৈশপ্রহরী। বিষয়টি জানতে পেরে নৈশপ্রহরী আলম মিয়াকে (৬৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার দুপুরে সাভার পৌরসভার ৯নং ওয়ার্ডের গেন্ডা এলাকায় টিয়াবাড়িতে এ ঘটনা ঘটে। পরে ধর্ষণের শিকার শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আটককৃত আলম মিয়া গাইবান্ধা সদর উপজেলার বাসিন্দা। গেন্ডায় আইয়ুব মিয়ার বাড়িতে ভাড়া থাকত এবং এলাকায় নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিল আলম।

স্থানীয়রা জানান, সপ্তাহ খানেক আগে ঝিনাইদহ থেকে গেন্ডায় ভাইয়ের বাসায় বেড়াতে আসে ওই শিক্ষার্থী। সোমবার দুপুরে বাসায় ওই শিক্ষার্থীকে একা পেয়ে মুখ বেঁধে ধর্ষণ করে আলম মিয়া। পরে ওই শিক্ষার্থীর চিৎকার শুনতে পেয়ে আশেপাশের লোকজন এগিয়ে আসে। পরে ধর্ষক আলম মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন তারা।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফ এম সায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধর্ষক আলম মিয়াকে আটক করেছে পুলিশ। ধর্ষণের শিকার হওয়া শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক