মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মূল্যতালিকা দেখে পণ্য কিনুন: মেয়র আতিক

news-image

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার পূর্বে জনগণকে মূল্যতালিকা দেখে নেয়ার আহ্বান জানিয়েছেন। বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল আছে কি না তা যাচাই করতে সোমবার বেলা ১২টায় উত্তরা ৬নং সেক্টর কাঁচাবাজারে আকস্মিক পরিদর্শন করেন মেয়র।

এসময় মেয়র মাংস দোকান, মুদি দোকান ও কাঁচাবাজারে গিয়ে মূল্যতালিকা প্রকাশ্যে রাখা আছে কি না এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করছে কি না যাচাই করেন।

বাজার পরিদর্শন শেষে মেয়র বলেন, ‘নির্ধারিত মূল্যের অতিরিক্ত নেয়া হলে অসাধু ব্যবসায়ীদের আইন অনুযায়ী জেল ও জরিমানা করা হবে। বাজারে সব পণ্যের যথেষ্ট সরবরাহ রয়েছে। অতি মুনাফালোভী ব্যবসায়ীদের বিবেক জাগ্রত হোক।’
পর্যায়ক্রমে ডিএনসিসির অন্যান্য বাজারও পরিদর্শন করা হবে বলে জানান ডিএনসিসি মেয়র।

পাঁচ লাখ টাকা জরিমানা আদায়, ৩০ স্থাপনা উচ্ছেদ-মেয়রের বাজার পরিদর্শনকালে এবং মেয়র চলে যাওয়ার পরে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই প্রতিষ্ঠান ও সাত দোকানদারকে পাঁচ লাখ টাকা জরিমানা করেন ডিএনসিসির দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ডিএনসিসির নির্বাহী ম্যজিস্ট্রেট সোহেল রানা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দামে দুটি দোকানকে ১৫ হাজার টাকা করে জরিমানা করেন। একই সময়ে ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে আরও দুজনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

৪২ টাকা দরের কাঁচামরিচ ৮০ টাকা দরে বিক্রি করার দায়ে এক দোকানদারকে ১৫ হাজার টাকা, দুটি দোকানে বিভিন্ন পণ্যের লেভেল না থাকায় ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন ডিএনসিসির অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।

এছাড়া উত্তরার শাহজালাল এভিনিউ হয়ে রাজউক কলেজ রোডে প্রায় ৩০ টি অস্থায়ী দোকান রাস্তা ও ফুটপাত থেকে উচ্ছেদ করা হয়। উত্তরায় মীনা বাজারে ধূমপানের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে এক লাখ টাকা এবং ডাল, রসুন ও আদা নির্ধারিত দামের চেয়ে বেশি নেয়া, বিএসটিআই এর অনুমোদন না থাকা এবং অন্যান্য অভিযোগে ভোক্তা অধিকার আইন অনুযায়ী আরও দুই লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার। শপ এন সেভে নামে একটি প্রতিষ্ঠানকে কাঁচা মরিচ ও বেগুন নির্ধারিত মূল্যের বেশি নেয়া, বিএসটিআইএর অনুমোদন না থাকায় এবং অন্যান্য অপরাধে ভোক্তা অধিকার আইন অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে ওয়ার্ড কাউন্সিলর মো. আফসার উদ্দিন খান, সংরক্ষিত আসনের কাউন্সিলর জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক