,

ঘরের ভেতর ঢুকে মা-মেয়েকে চাপা দিল ট্রাক

news-image

জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় নিজ ঘরে রোকেয়া বেগম (৪৫) নামে এ নারী নিহত হয়েছেন। এ সময় তার দুই মেয়ে আহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার লালমনিরহাট-বুড়ীমারী মহাসড়কের গুরাতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগম উপজেলার তুষভান্ডার ইউনিয়নের গুরাতিপাড়ার মো. লতিফ মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উপজেলার গুরাতিপাড়া এলাকায় রোকেয়া বেগম দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘর ভেঙে ভেতরে ঢুকে যায়। এতে ট্রাকচাকায় ঘটনাস্থলেই মারা যান রোকেয়া বেগম। এ সময় ঘরের ভিতরে থাকা রোকেয়া বেগমের দুই মেয়ে লাভলি খাতুন ও লতিফা বেগম আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু সাজ্জাদ বলেন, এ ঘটনায় ট্রাকচালক মোশারফ ও তার সহকারী ওপেল মিয়াকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর