,

পরকীয়ার জের: দেবরকে সাথে নিয়ে স্ত্রীর স্বামীকে খুন

news-image

ঝিনাইদহ প্রতিনিধিঃ পরকীয়ার জের ধরে সোমবার ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাদিখালী চরপাড়া গ্রামে জয়নুদ্দীন (৫০) মালিথা নামে এক কৃষককে খুন করেছেন স্ত্রী ও তার ছোট ভাই। এ ঘটনায় নিহতের স্ত্রী আবেদা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছোট ভাই ছহির উদ্দীন ছইরে পলাতক রয়েছেন।

সোমবার বেলা ১০টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। জয়নুদ্দিন চরপাড়া গ্রামের সবোদ আলী মালিতার ছেলে। প্রতিবেশিরা  জানান, জয়নুদ্দিনের স্ত্রী আবেদা খাতুনের সাথে ছহির উদ্দিনের দীর্ঘ দিনের পরকীয়ার সম্পর্ক ছিল। এ কারণেই ছোট ভাই এবং স্ত্রী মিলে তাকে হত্যা করেছে।

হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান বাংলাদেশ জার্নালকে জানান, দৌলতপুর ইউনিয়নের খাদিখালী চরপাড়া গ্রামের নিজ ঘরের বারান্দায় রোববার রাতে শুয়ে ছিলেন জয়নুদ্দীন। রাতের কোন এক সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়।

ধারণা করা হচ্ছে স্ত্রী আবেদা খাতুন ও ছোট ভাই ছহির উদ্দিন (ছইরে) মিলে জয়নুদ্দীনকে হত্যা করতে পারে। এ ঘটনার পর থেকেই ছোট ভাই ছহির উদ্দীন পলাতক রয়েছে। হরিণাকুন্ডু থানায় মামলার পক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর