,

‘টাকা খরচ করে কি কোচিং সেন্টার খুলেছি ফকির মিসকিনের পোলাপান পড়াতে!’

news-image

ইউনিভার্সিটি কোচিং সেন্টারের (ইউসিসি) নয়াবাজার শাখার পরিচালকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কোচিংয়ে ভর্তি হতে আসা শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন অনি ফেসবুকে এ অভিযোগ জানান। তিনি জানান, ওই ব্যক্তির নাম ফয়েজ। তার বিরুদ্ধে বোতল দিয়ে মারতে আসার অভিযোগও জানান অনি।

তিনি ফেসবুকে লেখেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন নিয়ে মফস্বল থেকে কোচিং করতে আসা একজন অসহায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ভর্তির জন্য আজকে (শনিবার) গেছিলাম UCC নয়াবাজার শাখায়’।

‘অই শাখার পরিচালক ফয়েজ সাহেবকে এই শিক্ষার্থীর বিস্তারিত কথা খুলে বলি। কিছু টাকা কম নিয়ে ভর্তির জন্য অনুরোধ করি। এ কথা শুনে পরিচালকের মাথায় যেন আকাশ ভেঙ্গ পড়ল। উনি কিম্ভুতকিমাকার রুপ ধারন করে বললেন টাকা নাই তো বিদ্যা নাই আমার এখানে। টাকা খরচ করে এই শাখা খুলেছি কি ফকির মিসকিনের পোলাপান পড়াতে!’

‘মানবিক কারন দেখাতেই উক্ত শাখার পরিচালক ফয়েজ সাহেব আমাদের মারতে আসেন।এবং উনি নাকি ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামিলীগ কারো কথা শুনেন না। কারো রিকোয়েস্ট রাখেন না। সবাই উনার পকেটের লোক’।

এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে দেন অনি। সেখানে এক ব্যক্তিকে দেখা যায় রাগান্বিত হয়ে কথা বলতে। দুই পক্ষে বাদানুবাদও হয় এসময়।

[ফেসবুক স্ট্যাটাসের বানান হুবহু রাখা হয়েছে।]

https://www.facebook.com/621301741661808/videos/2588626344521730/?t=0

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর