মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ পার্কিংয়ের কারণে গাড়ির চাবি কেড়ে নিলেন মেয়র আরিফ!

news-image

অনলাইন ডেস্ক : সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এতোদিন ব্যস্ত ছিলেন ছড়া-খাল উদ্ধার ও রাস্তা প্রশস্তকরণের কাজে। এবার নজর দিয়েছেন রাস্তার পাশে অবৈধ পার্কিংয়ের দিকে। নগরীর বিভিন্ন স্থানে সিএনজি অটোরিকশা ও লেগুনা পার্কিংয়ের জন্য বেঁধে দিয়েছেন সীমারেখা। এর বাইরে গেলেই রোষানলে পড়তে হচ্ছে মেয়রকে।

শনিবার সকালে জিন্দাবাজার থেকে নগরভবনে যাচ্ছিলেন মেয়র আরিফুল হক চৌধুরী। কোর্ট পয়েন্টে গিয়ে রাস্তার পশ্চিম পাশে দেখতে পান অবৈধ পার্কিং করে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি লেগুনা ও সিএনজি অটোরিকশা। গাড়ি থেকে নেমেই ফোন দেন ট্রাফিক পুলিশকে।

পুলিশ আসার আগেই চালকদের কাছ থেকে কেড়ে নেন গাড়ির চাবি। কয়েকটিকে পাঠিয়ে দেন নগরভবনের ভেতরে।

পুলিশ আসার পর অবৈধ পার্কিংয়ের দায়ে গাড়িগুলোর বিরুদ্ধে দায়ের করা হয় মামলা। সাথে মেয়র শাসিয়ে দেন চালকদের। হুশিয়ার করে দিয়ে বলেন, ‘আগামীতে এভাবে অবৈধ পার্কিং করলে শুধু মামলা নয়, রেকার দিয়ে টেনে পুলিশ লাইনে পাঠাবো। রুট পারমিট বাতিল করাবো।’

মেয়রের হুমকিতে ভীতসন্ত্রস্থ চালকরা অঙ্গীকার করেন আগামীতে আর এরকম অবৈধ পার্কিং করবেন না তারা। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক