,

কুড়িয়ে পাওয়া দুই লাখ টাকার মালিককে খুঁজছে পুলিশ

news-image

রাস্তায় কুড়িয়ে পাওয়া দুই লক্ষাধিক টাকার মালিককে খুঁজছে পুলিশ। শনিবার বিকেলে ট্রাফিক পুলিশ পরিদর্শক মশিউর রহমান কাগজের খাম ভর্তি টাকাগুলো উদ্ধার করেন। রমনা থানাধীন ট্রাফিক দক্ষিণ বিভাগের অফিসের সামনের রাস্তা থেকে এগুলো উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপ-কমিশনার মো. মাসুদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, দুই লাখ টাকার বেশি পাওয়া গেছে। উপযুক্ত প্রমাণ সাপেক্ষে প্রকৃত মালিককে টাকাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য থানা-পুলিশ কাজ করছে।

ট্রাফিক দক্ষিণ বিভাগে কর্মরত শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, ট্রাফিক দক্ষিণ বিভাগের কার্যালয় থেকে বের প্রধান সড়কে এসেই একটি খাম পড়ে থাকতে দেখি। কৌতূহল থেকেই খামের ভেতরে চেক করতে গিয়ে দেখি অনেকগুলো টাকার বান্ডিল।

তার ধারণা, যেকোনোভাবে হোক কেউ এই টাকার খাম ভুলে ফেলে গেছে। প্রকৃত মালিকের কাছে এই টাকা পৌঁছে দিতে পারলে তিনি মানসিকভাবে শান্তি পাবেন বলে জানান। তিনি আরও বলেন, আমি রাষ্ট্রীয় কর্মচারী, সব সময় সর্বদা দেশের সেবায় কাজ করে থাকি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর