মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মা দিবসে নচিকেতার ‘বৃদ্ধাশ্রম’ গাইলেন নোবেল, ভিডিও ভাইরাল

news-image

‘মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে।’ গলার সুর যেমনই থাক না কেন নিজের অজান্তেই মাকে নিয়ে এমন অসংখ্য গানের লাইন গেয়ে ওঠেন অনেকেই। কিন্তু সব মায়ের ভাগ্যে সন্তানের ভালোবাসা জোটে না। সন্তানসহ পরিবার-পরিজন নিয়ে জীবনের শেষ সময়টুকু আনন্দে কাটাতে পারেন না অনেকেই। তাদের স্থান হয় বৃদ্ধাশ্রমে।

আর সেই বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদের নিয়ে ভারতীয় টেলিভিশন চ্যানেল জি বাংলায় প্রচারিত ‘সারেগামাপা’ অনুষ্ঠানে ঢাকার ছেলে মাইনুল আহসান নোবেল গাইলেন নচিকেতারই জনপ্রিয় গান ‘বৃদ্ধাশ্রম’। এদিন সারেগামাপার মঞ্চে নোবেলকে সাপোর্ট করতে বৃদ্ধাশ্রমের বৃদ্ধারাও উপস্থিত হয়েছিলেন। তার গানের শুরুটা বৃদ্ধাশ্রমের এক বৃদ্ধা ‘ঘুম পাড়ানি মাসি-পিসি মোদের বাড়ি এসো’ এই ছড়াটি দিয়েই শুরু করেন।

এদিন ‘বৃদ্ধাশ্রম’ গানটি গাওয়া শেষে বিচারক থেকে শুরু করে উপস্থিত দর্শকরাও নোবেলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন। অনুষ্ঠানের উপস্থাপক যীশু সেন স্টেজে দৌড়ে গিয়ে নোবেলকে বুকে জড়িয়ে ধরেন। আর বিচারকরাও নোবেলের গায়কীকে সম্মান জানিয়ে বিচারকের স্থান ছেড়ে স্টেজে যেয়ে নোবেলকে কমেন্ট করলেন।

সারেগামাপাতে নোবেলের গাওয়া এই গানটির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এর আগে তার গাওয়া জেমসের কালজয়ী ‘বাবা’ ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে পড়ে।

নোবেলের জনপ্রিয়তা এতোটাই যে, এরইমধ্যে কলকাতার একটি চলচ্চিত্রে গান গেয়েছেন তিনি। সৃজিত মুখার্জির পরবর্তী ছবি ‘ভিঞ্চি দা’তে ব্যবহার করা হয়েছে তার গাওয়া গানটি। এর সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। গানটি লেখাও তারই। এই গানটিও অনুপম রায়ের সাথে মঞ্চ মাতান নোবেল।

গোপালগঞ্জের সন্তান নোবেল ছোটবেলা থেকেই গানের সঙ্গে মিতালি গড়েছেন। কোনো গুরুর কাছে শিক্ষা না নিলেও আগে বাংলালিংক নেক্সট টিউবার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা ছয়ে এসেছিলেন তিনি। সে যাই হোক, তার মূল পরিচয় সে বাংলাদেশের তারুণ্য দীপ্ত ঝলঝলে এক প্রতিভা।

https://www.youtube.com/watch?v=2sjkA3OXtR8

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক