মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের অর্থনীতি এখন কানাডা ও থাইল্যান্ডের সমান : অর্থমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের অর্থনীতি এখন কানাডা ও থাইল্যান্ডের সমান বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল শনিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে সেগুনবাগিচা কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় দেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সমালোচনার জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘তাদের কাজ তারা করবে, আমাদের কাজ আমরা করব। আমি ব্যাখ্যা দিতে চাই। কোথাও গোলটেবিল আয়োজন করুক, আমি সব প্রশ্নের জবাব দেব।’

সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, ২০২৪ সাল পর্যন্ত সারা বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৬ শতাংশের মধ্যে থাকবে। ২০টি দেশের প্রবৃদ্ধিই এর চালিকাশক্তি। সেই ২০টি দেশের একটি হলো বাংলাদেশ। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলছে, বাংলাদেশ হলো চমকপ্রদ প্রবৃদ্ধি অর্জনের দেশ। বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি সবাই বলবে, তারা (গবেষণা প্রতিষ্ঠান) শুধু বলবে না।

দেশের গবেষণা প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করে অর্থমন্ত্রী আরও বলেন, ‘যত দিন তারা সরকারের কাছ থেকে কাজ পাবে, তত দিন ঠিক আছে। কাজ না পেলে সম্পর্ক নষ্ট। আমি তাদের সবাইকে চিনি। তবে অর্থনীতিতে তাদের অবদান আছে। তারা যদি ভুল ধরিয়ে না দেয়, তাহলে আমরা এগুবো কীভাবে?’

সরকারি কাজেও দুর্বলতা আছে উল্লেখ করে মুস্তফা কামাল বলেন, কাজ হয়, কিন্তু মানসম্পন্ন হয় না। সময়মতো কাজ শেষ হয় না। এসব ব্যাপারে গণমাধ্যম অনেক বেশি সচেষ্ট।

কর-জিডিপি অনুপাত বাংলাদেশে সবচেয়ে কম-এ ধরনের সমালোচনার জবাবে মন্ত্রী বলেন, ‘তাদের এই মূল্যায়ন সঠিক। কর-জিডিপি অনুপাত কম। এই অনুপাত কম হলেও জিডিপি প্রবৃদ্ধি কমবে না। কেননা এ দেশে অনানুষ্ঠানিক খাতের প্রাধান্য বেশি।’

তিনি বলেন, ‘ব্যবসায়ীরা যেভাবে চাচ্ছেন, সেভাবেই নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আইন হচ্ছে। প্রথমে একক হারে ভ্যাট ছিল, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে কয়েকটি হারে ভ্যাট নির্ধারণ করা হয়েছে। নতুন ভ্যাট নিয়ে আর কোনো সমস্যা নেই।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক