,

যোগাযোগ করেননি সেই বাবা, ফোন ট্র্যাক করে খুঁজল পুলিশ

news-image

সন্তানের ক্ষুধার যন্ত্রণা মেটাতে বাধ্য হয়ে সুপার শপ থেকে দুধ চুরি করা সেই বাবাকে চাকরির আশ্বাস দিয়েছিল রিটেইল চেইন শপ স্বপ্ন। তবে তিনি স্বপ্ন কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। পুলিশের বেধে দেয়া সময়েও দেখা করেনি। তাছাড়া তার ব্যক্তিগত মোবাইলটিও বন্ধ পাওয়া গেছে।

শনিবার (১১ মে) রাতে তার খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ে আসার কথা থাকলেও আসেননি তিনি। এরপর প্রযুক্তির ব্যবহার করে তার পূর্ণাঙ্গ পরিচয়, বন্ধুর নম্বর সংগ্রহ করে তার সঙ্গে কথা বলেছে পুলিশ।

নাম-পরিচয় গোপন রাখার আশ্বাস দিয়ে রোববার (১২ মে) তাকে আবারও পুলিশের সঙ্গে দেখা করতে বলা হয়েছে। সেই বাবা আজ খিলগাঁও পুলিশ কার্যালয়ে আসবেন বলে জানিয়েছে পুলিশ।

সেই বাবাকে নিয়ে ফেসবুকে পোস্ট দেয়া খিলগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) জাহিদুল ইসলাম রোববার জাগো নিউজকে বলেন, তিনি মোবাইল বন্ধ করে রেখেছন। আমরা প্রযুক্তির সাহায্যে তাকে ট্রেস করে তার সঙ্গে যোগাযোগ করেছি। তিনি এক বাবার এক ছেলে, সম্ভ্রান্ত পরিবারের ছেলে। আত্মসম্মানবোধের কারণে তিনি আমাদের সঙ্গে দেখা করতে আসেননি। আমি তাকে নিশ্চিত করেছি যে তার নাম-পরিচয় সব গোপন রাখা হবে। তিনি কথা দিয়েছেন- আজ আসবেন।

এদিকে সেই বাবার দায়িত্ব নেয়া রিটেইল চেইন স্বপ্নের হেড অব মার্কেটিং তানিম করিম জাগো নিউজকে বলেন, আমরা তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি। তবে তার জন্য স্বপ্নের দ্বার এখনও খোলা রয়েছে। তিনি আসলে আমরা তার দায়িত্ব নেব এবং তার নাম-পরিচয় গোপন রাখব।

এর আগে গত ১০ মে রাজধানীর বাকি সড়কে কর্তব্যরত থাকা অবস্থায় এসি জাহিদুল ইসলাম ‘বাচ্চার জন্য বাবার দুধ চুরির’ মতো হৃদয়বিদারক ঘটনার বর্ণনা দেন ফেসবুক পোস্টের মাধ্যমে যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পোস্টটি ভাইরাল হওয়ার পরপরই তার দায়িত্ব নেয়া ঘোষণা দেয় স্বপ্ন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর