বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার গণমাধ্যমের স্বচ্ছতায় বিশ্বাস করে : তথ্যমন্ত্রী

100110_Inuডেস্ক রির্পোট:তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বচ্ছতায় বিশ্বাস করে। কারণ, গণমাধ্যম ছাড়া গণতন্ত্র শক্তিশালী করা যায় না।
 
তিনি গত রাতে ঝিনাইদহ প্রেস কাব অডিটোরিয়ামে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তৃতাকালে একথা বলেন।
 
তথ্যমন্ত্রী বলেন, সম্প্রচার আইন ও কমিশন হলে সাংবাদিকরা লাভবান হবেন।
 
তিনি বলেন, আগের সরকারের সময়ে ৬০০ পত্র-পত্রিকা ছিল, এখন ১২শ’। একটিও বন্ধ করা হয়নি।
 
বেসরকারি টেলিভিশনের সংখ্যা বাড়ছে একথা উল্লেখ করে তিনি বলেন, ২৮টির অনুমোদন রয়েছে। গত বুধবার আরো ১০টির অনুমোদন দেয়া হয়েছে। কমিউনিটি রেডিও ১৪টি ছিল, এখন ৩২টি।
 
প্রেস কাব সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় মন্ত্রী আরো বলেন, সাংবাদিকদের বিনা পারিশ্রমিকে অনেক সময় কাজ করতে হয়। কিন্তু আইন থাকলে পেশা নিরাপদ থাকবে। তিনি বলেন, গণমাধ্যম স্বচ্ছ চকচকে পরিষ্কার রাখার জন্য সাংবাদিকদের দায়বদ্ধ থাকতে হবে।
 
তিনি বলেন, সম্প্রচার নীতিমালা মাঝপথে থেমে গেছে। এটা করা জরুরি। যারা বিরোধিতা করছেন তাদেরকে বিষয়টি অনুধাবন করার জন্য মন্ত্রী আহবান জানান। তিনি জানান, শিগগিরিই অনলাইন নীতিমালা করা হবে।
 
প্রেস কাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু সহ জেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ।