মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে কারাগারে প্রধান শিক্ষক

news-image

বরিশাল প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ওই স্কুলের প্রধান শিক্ষক মুক্তাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে মুক্তালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সকালে ছাত্রীর পিতা মিজানুর রহমান থানায় মামলা দায়ের করেন। মুক্তাল উপজেলার ধামসর গ্রামের ধামসর অক্সফোর্ড মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক এবং ধামসর এলাকার বাসিন্দা। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২ মে স্কুল চলাকালে ওই ছাত্রীর শরীরের স্পর্শকাতর অংশে হাত দেন প্রধান শিক্ষক। এরপর থেকে ওই ছাত্রী স্কুলে যেতে অনীহা প্রকাশ করে। ৯ মে বিষয়টি ছাত্রীর পিতা লিখিভাবে ইউএনওকে বিষয়টি জানান।

১০ মে উভয়পক্ষকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডেকে জবানবন্দী নেয়া হয়। ওই দিন ইউএনও মাসুমা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও মাসুমা আক্তার।

উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান, ভিকটিমের পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক