মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি বড় কথা নয়, ইমানের সঙ্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই: শামীম ওসমান

news-image

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান মন্তব্য করেছেন,আজকাল ভালো লোকদের খারাপ বানানো শুরু হয়েছে, আর খারাপ লোকরা ভালো সাজার চেষ্টা করছেন। তিনি বলেছেন, গতবার বড় করে ঈদের জামাত করেছিলাম। এবারও সবার সহযোগিতায় সুন্দর করে ঈদের জামাত করার চেষ্টা করবো। কিন্তু নারায়ণগঞ্জের যে অবস্থা আজকাল দেখা যাচ্ছে, কেউ কেউ অনেক সম্মানী লোককে অসম্মান শুরু করেছেন। খারাপ বানানোর চেষ্টা করছেন। আর তারা নিজেরা ভালো হতে চাইছেন।

শুক্রবার (১০ মে) আসরের নামাজের পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইফতেখার আলম খোকনের বাবা ডা. রফিকুল ইসলামের কুলখানিতে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, আজকাল ভালো লোকদের খারাপ বানানো শুরু হয়েছে, আর খারাপ লোকরা ভালো সাজার চেষ্টা করছেন।

তিনি বলেছেন, গতবার বড় করে ঈদের জামাত করেছিলাম। এবারও সবার সহযোগিতায় সুন্দর করে ঈদের জামাত করার চেষ্টা করবো। কিন্তু নারায়ণগঞ্জের যে অবস্থা আজকাল দেখা যাচ্ছে, কেউ কেউ অনেক সম্মানী লোককে অসম্মান শুরু করেছেন। খারাপ বানানোর চেষ্টা করছেন। আর তারা নিজেরা ভালো হতে চাইছেন।

শামীম ওসমান বলেন, কয়দিন রাজনীতি করবো সেটা বড় কথা নয়, ইমানের সঙ্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই, এটা আসল কথা। সত্য কথা হলো আল্লাহর ঘরে দাঁড়িয়ে অভিনয় করতে চাই না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, আর কে জাতীয় পার্টি করে, তা দেখতে চাই না। তবে কে ভালো মানুষ, আর কে খারাপ, সেটা দেখতে চাই।

কুলখানিতে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান মতি, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ, নাসিকের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক নাসিক কাউন্সিলর আরিফুল হক হাসান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক