,

ছয়শত টাকার বিনিময়ে টয়লেট থেকে মোবাইল ফোন তুলতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

news-image

খাগড়াছড়ির রামগড়ে টয়লেটের গর্তে পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন এক ব্যক্তি। শনিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মরণ মালাকার (৫০)। তিনি রামগড় পৌরসভার গর্জনতলী এলাকার মৃত চন্দ্র মোহন মালাকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রামগড় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জগন্নাথপাড়া এলাকার বাসিন্দা ছায়ারাণী শীলের মেয়ে সীমা রাণী টয়লেটে ব্যবহার করতে গেলে মোবাইল ফোনটি টয়লেটের গর্তে পড়ে যায়। ফোনটি তোলার জন্য মরণ মালাকার নামের এক ব্যক্তিকে ডেকে আনা হয়। ৬শ টাকায় মোবাইল ফোনটি তুলে দেওয়ার কথাবার্তা হওয়ার পর শনিবার বিকাল ৪টার দিকে ঐ টয়লেটের গর্তে নেমে পড়েন তিনি । গর্তের ভেতরে বিষাক্ত গ্যাসে শ্বাসকষ্ট শুরু হলে তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিতে থাকেন। কিন্তু ঐ সময় বাড়িতে পুরুষ লোক না থাকায় নারীদের পক্ষে গভীর গর্ত থেকে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এর কিছুক্ষণ পরই সাড়া শব্দ বন্ধ হয়ে যায় তার।

এক প্রতিবেশী জানান, গর্তে নামার সময় মদ্যপ অবস্থায় ছিল মরণ মালাকার। এদিকে, খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিস স্টেশন থেকে একদল উদ্ধারকর্মী ও পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী মো. আরমান উদ্দিন জানান, মরণ মালাকার বেঁচে নেই। গর্তটি প্রায় ১৫ ফুট গভীর। টয়লেটের বিষাক্ত গ্যাসে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছেন তিনি।

তিনি বলেন, ঐ গর্তে অক্সিজেন দিয়ে তার লাশ উদ্ধার করতে হবে। এতে কিছু সময় লাগবে। থানার সহাকারী পরিদর্শক(এসআই) মজিবুর রহমান জানান, লাশ উদ্ধারের পর পরবর্তী আইনী কার্যক্রম নেওয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত পৌনে ৮টা) লাশটি উদ্ধারের অভিযান চলছিল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর