শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাম্পত্য জীবনের এক বছর পূর্ণ করলেন রাজ-শুভশ্রী

news-image

বিনোদন ডেস্ক : আজ দাম্পত্য জীবনের এক বছর পূর্ণ করলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী। ঠিক এক বছর আগে ১১ মে ২০১৮ সালে বাওয়ালি রাজবাড়িতে জাঁকজমকপূর্ণভাবে বিয়ে করেছিলেন তারা। তিনদিন আগে থেকেই রাজবাড়িতে হাজির ছিলেন দুই পরিবার। সব নিয়ম মেনেই বিয়ে হয় তাদের।

অবশ্য বিয়ে নিয়ে সমালোচকরা কম কথা বলেননি। তাদের বিয়ে নিয়ে যে অনেকরকম আলোচনা-বিতর্ক হবে তা তারাও জানতেন। তাইতো বিশেষ পাত্তা দেননি কেউ। তবে এখনের আলোচ্য বিষয় হলো রাজ-শুভশ্রীর সংসার জীবন এক বছর পেরিয়ে গেছে, কেমন আছেন তারা তা জানার জন্য মুখ চেয়ে আছেন ভক্তরা। এ বিষয়ে রাজ-শুভশ্রীর পক্ষ থেকে কোনো বার্তা না আসলেও বছরজুড়ে সবকিছুই দেখেছেন অনুসারীরা।

বিয়ের পর এক বছর চুটিয়ে ঘর সংসার করলেন শুভশ্রী। এই একবছরে বিজ্ঞাপন আর একটি রিয়ালিটি শোয়ের বিচারক ছাড়া আর তাকে কোথাও দেখা যায়নি। তবে ফিরছেন সেই পরিচালক স্বামীর হাত ধরেই। রাজ চক্রবর্তীর পরবর্তী ছবি ‘পরিনীতা’তে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি। তার চরিত্র একটি স্কুল বালিকার।

একবছরে অনেক বেশি ঘোরাঘুরি করেছেন রাজ-শুভশ্রী। সর্বশেষ তাদের দুবাইতে দেখা গেছে। স্কাই ডাইভিংয়ে সবচেয়ে ভালো ডেস্টিনেশন হল দুবাই। আর এখানে গিয়ে দুজন একসঙ্গে স্কাই ডাইভিং করেছেন। সেই ভিডিও শুভশ্রী তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন।

ভারতের গণমাধ্যম জানায়, প্রথম বিবাহবার্ষিকী নিয়ে বিশেষ কোনও পরিকল্পনা নেই তাদের। বাড়িতেই ছোট গেট টুগেদার করবেন তারা। তারপরেও চমক দেখার অপেক্ষায় ভক্তরা।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা