মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তির প্রথম দিনেই আয়ের রেকর্ড মহেশ বাবুর ‘মহর্ষি’র

news-image

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণের সুপারস্টার মহেশ বাবুর ২৫ তম সিনেমা ‘মহর্ষি’। বৃহস্পতিবার (০৯ মে) প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে। আর মুক্তির প্রথম দিনেই সিনেমাটির আয় রেকর্ড গড়েছে।

বামসি পাইডিপাল্লি পরিচালিত সামাজিক গল্পের সিনেমাটি মুক্তির পর সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে অনেকে বলছেন, এটিই মহেশ বাবুর ক্যারিয়ারের সেরা একটি সিনেমা হতে যাচ্ছে।এতে আরও অভিনয়য় করেছেন পূজা হেগড়ে, আল্লারি নরেশ ও জাগাপথি বাবু।

মুক্তির প্রথম দিন হায়দ্রাবাদের নিজাম থেকেই শুধু ‘মহর্ষি’র আয় ৬ কোটি ৩৮ লাখ রুপি। গুনটুর থেকে ৪ কোটি ৪০ লাখ ও চেন্নাই থেকে ২৩ লাখ আয় করেছে সিনেমাটি। এটি মহেশ বাবুর মুক্তিপ্রাপ্ত সিনেমার প্রথম দিনের সর্বোচ্চ আয়।

এছাড়া আন্তর্জাতিক বাজারে শুধু যুক্তরাষ্ট্র থেকে ‘মহর্ষি’র আয় ৩ কোটি ৫৭ লাখ রুপি। সিনেমাটির আয় ধীরে ধীরে আরও বাড়বে বলে জানান চলচ্চিত্র সমালোচকরা।

সিনেমাটির গল্পে ঋষি একজন ব্যবসায়ী, যে কিনা বন্ধুদের সঙ্গে সম্পর্ক ঠিক করতে ভারত ফেরেন। এর তিনি জনগণের রক্ষক হয়ে উঠেন এবং সংগ্রামরত কৃষকদের সহায়তা করেন। সিনেমাটিতে ঋষি চরিত্রে মহেশ বাবু অভিনয় করেছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক