,

সরকারের পদত্যাগ এখন সময়ের ব্যাপার: রিজভী

risvi_202112ডেস্ক রির্পোট:সর্বশক্তি দিয়ে অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার সকালে রাজধানীর বনানী থানা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মলনে তিনি এ আহ্বান জানান।

দেশবাসী ও ২০ দলীয় জোট নেতাকর্মীদের রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্বক অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, বিএনপির এ কর্মস‍ূচি অন্যায়ের বিরুদ্ধে স্বাধীন মত প্রতিষ্ঠা করা। কিন্তু সরকার তা নিষ্ঠুর ভাবে তা প্রতিহত করছে। তিনি বলেন, আন্দোলনের ম‍ুখে সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে, এটা সময়ের ব্যাপার মাত্র।
ইজতেমার বিষয়ে রিজভী বলেন, যে সরকার সংবিধান থেকে আল্লাহর নাম বাদ দেয়, যার মন্ত্রীরা ইসলাম সম্পর্কে কটুক্তি করে বহাল তবিয়তে থাকে, তাদের মুখে ইসলামের কথা ভন্ডামি ছাড়া কিছুই নয়। সরকারের পতনের মধ্যদিয়েই ধর্মীয় মূল্যবোধ ও গণতন্ত্র রক্ষা পাবে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরীকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। তিনি দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অহেতুক হয়রানী বন্ধের আহ্বান জানান।
৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করতে না দেয়া ও বিএনপি চেয়ারপাসনকে অবরুদ্ধ করে রাখা ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির ডাক দেয় ২০ দলীয় জোট।

এ জাতীয় আরও খবর

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে