,

ঝুঁকি নিতে চান জ্যাকলিন ফার্নান্দেজ

news-image

বিনোদন ডেস্ক : শ্রীলংকান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ। কয়েক বছর ধরে বলিউডের ইন্ডাস্ট্রিতে দাঁপিয়ে কাজ করছেন তিনি। মেনস্ট্রিম কর্মাশিয়াল অভিনেত্রী হিসেবেই তাকে চেনেন সিনেপ্রেমীরা। বড় পর্দায় অভিনয় এবং নাচ দুই ক্ষেত্রেই প্রশংসা আদায় করেছেন।

এবার রুপালি পর্দার পাশাপাশি ডিজিটাল মিডিয়াতেও দেখা যাবে জ্যাকলিনকে। সৌজন্যে নেটফ্লিক্সের ছবি ‘মিসেস সিরিয়াল কিলার’। শিরিষ কুন্দর পরিচালিত থ্রিলার ঘরানার ছবি এটি।

এ প্রসঙ্গে জ্যাকলিন বলেন, ‘সত্যি বলতে বলিউডের কর্মাশিয়াল ছবি আর নেটফ্লিক্স অরিজিনালস্ দুটোই ভালো। বিভিন্ন প্লাটফর্মে তা এক্সপেরিমেন্ট করতে পারছি। মেনস্ট্রিম ছবির সঙ্গে আমি ভীষণ ভাবে যুক্ত। এবার নেটফ্লিক্সের মতো প্লাটফর্মে অন্য কিছু ট্রাই করতে পারছি। মোটকথা, ঝুঁকি নিয়ে কাজ করতে চাই।’

Related image

জ্যাকলিন উল্লেখ করেন, বছরে তিন-চারটা ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকেন তিনি। নিজের সব এনার্জি সে সব প্রজেক্টেই দেন। কিন্তু এখন কিছুদিন শুধুমাত্র ডিজিটাল প্লাটফর্মের ছবিতে মনোযোগ দিতে চান। সচেতন ভাবেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান জ্যাকলিন।

বলিউডের এই নায়িকা অভিনীত শেষ ছবি ‘রেস থ্রি’। এটি মুক্তি পেয়েছিল গত বছর। সেখানে জ্যাকলিনের নায়ক ছিলেন সালমান খান। কিন্তু ব্যবসায়িক দিক থেকে ব্যর্থ হয় ‘রেস থ্রি’। চলতি বছরে তেমন কোনো কাজে দেখা যায়নি নায়িকাকে। এ বছর ‘মিসেস সিরিয়াল কিলার’ই তার প্রথম ছবি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড