,

বাবা যে বিদ্যালয়ের নৈশপ্রহরী সেখান থেকেই জিপিএ-৫ পেয়েছে মেয়ে

news-image

বরিশালের আগৈলঝাড়া উপজেলার টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে নৈশপ্রহরীর চাকরি করেন মো. ছালাম মিয়া। এবার সেই স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে মেয়ে ফারজানা। কিন্তু অন্য সবার মতো আনন্দ নেই বাবা-মেয়ের মনে। দুজনের মনেই শঙ্কা কাছ করছে আগামীর লেখাপড়া নিয়ে।

ছোটবেলা থেকেই বাবার অভাবের সংসারে বেড়ে ওঠেছে ফারজানা আক্তার (১৫)। তারপরও বাবার সামান্য আয়ের সংসারেও থেমে থাকেনি সে। পরিচয় দিয়েছে মেধার। বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের টেমার এলাকায় বাড়ি তার।

ফারজানা জানায়, আভাব-অনটনের কারণে দৈনিক ৪ থেকে ৫ ঘণ্টা প্রাথমিকের শিশু শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়েছি। এরপর নিজের পড়াশোনা করেছি। প্রাইভেট পড়িয়ে নিজের লেখাপড়ার খরচ জোগাড় করেছি। এছাড়া যখনই সুযোগ পেয়েছি মাকে সাংসারিক কাজে সহযোগিতা করেছি। সবাই ভালোবাসতো। মা-বাবা ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা আমাকে খুব অনুপ্রেরণা দেন, সহযোগিতা করেন।

ফারজানার স্বপ্ন শিক্ষক হবে। শিক্ষক হয়ে ছোট-ছোট কোমলমতি শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করে শিক্ষিত জাতি গঠন করবে।ফারজানার বাবা মো. ছালাম মিয়া জানান, সামান্য বেতনে বিদ্যালয়ে নৈশপ্রহরীর চাকরি করে দুই সন্তান, স্ত্রী ও মাসহ ৫ জনের সংসার চালাতে হয়। এরপর ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ চালানো খুবই কষ্টকর।তিনি বলেন, ফারজানার এ সাফল্যে খুশি হয়েও বর্তমানে চরম দুশ্চিন্তায় আছি। কীভাবে একটি ভালো কলেজে ভর্তি করে মেয়ের পড়াশোনার খরচ চালাবো বুঝতে পারছি না।

ফারজানার মা লিপি বেগম জাগো নিউজকে বলেন, অভাব-অনটনের টানাটানির সংসারে মেয়েকে পরীক্ষার সময় ভালো একটি জামাও কিনে দিতে পারিনি। বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীরা যেমন সব বিষয়ে প্রাইভেট পড়ে, তেমন সুযোগ হয়নি ফারজানার। সেই সক্ষমতাও ছিল না আমার পরিবারের। পড়াশোনার জন্য রীতিমতো সংগ্রাম করেছে ফারজানা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর