মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজির অভিযোগে ৩ পুলিশ সদস্য বরখাস্ত

news-image

চাঁদাবাজির অভিযোগে শরীয়তপুর ট্রাফিক পুলিশের টিএসআইসহ ৩ জনকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার দুপুরে পুলিশ সুপার আব্দুল মোমেনি এই তিনজনকে বরখাস্ত করেন। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন, শরীয়তপুর ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) গোলাম মোস্তফা, এটিএসআই আব্দুল কুদ্দুস ও কনস্টেবল সুব্রত।

জানা গেছে, শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের মনোহর বাজার মোড় থেকে নরসিংহপুর পর্যন্ত অন্তত ৫টি পয়েন্টে বিভিন্ন পণ্যবাহী গাড়ি থামিয়ে এই তিনজন পুলিশ সদস্য চাঁদা আদায় করতেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় বিষয়টি পুলিশ সুপার আমলে নিয়ে তাদের বরখাস্ত করেন। এরপর পুলিশ সুপার তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।

পুশিল সুপার আব্দুল মোমেন পরিবর্তন ডটকমকে বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর তাদেরকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে উঠা অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। সূত্র” পরিবর্তন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক