,

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে ট্রল করায় মামলা

news-image

সাভার প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটাক্ষকারীর বিরুদ্ধে মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা। শুক্রবার নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪১ তম আবর্তনের শিক্ষার্থী এবং জাবি ছাত্রলীগের সহ-সভাপতি হামজা রহমান অন্তর আশুলিয়া থানায় এই মামলা দায়ের করেন।

উল্লেখ্য, জাবি শিক্ষার্থী ফাহিম হোসেন (মার্কেটিং বিভাগ, ৪৭ ব্যাচ) এর বিরুদ্ধে বঙ্গবন্ধুকে নিয়ে ট্রল করা এবং ক্যামেলিয়া শারমিন চূড়া (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, ৪৭ ব্যাচ) এর বিরুদ্ধে বিভিন্ন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীকে তাচ্ছিল্য করে ফেসবুকে পোস্ট, আওয়ামী লীগ-ছাত্রলীগ ইত্যাদি নিয়ে কটাক্ষ করার অভিযোগ পাওয়া গেছে। তার পরিপেক্ষিতে অন্তর এই মামলা দায়ের করেন বলে জানা গেছে।

এরই ফলশ্রুতিতে শুক্রবার আশুলিয়া থানায় তিনি ফাহিম হোসেন ও ক্যামেলিয়া শারমিন চূড়ার নামে মামলা দায়ের করেন। এসময় তার সাথে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এব্যাপারে হামজা রহমান অন্তর বলেন, জাতির পিতা ও দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কটুক্তিকারী কেউ ক্ষমা পাবে না, এরা পাকিস্তানের দালাল। আমি এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব আমার জায়গা থেকে। জাবি প্রশাসনের কাছেও দাবি জানাই এদেরকে দৃষ্টান্তমূলক আওতায় আনার জন্য। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক দিপু মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর