,

বিয়ে নয়, সন্তানের পিতা হতে চান সালমান!

news-image

সালমান খানের বিয়ের প্রশ্নকে আপাতত পাঠানো যাক বিশ্রামে। বিয়ে না করলেও শিগগির সন্তানের পিতা হতে চান সালমান খান। শোনা গেছে তাঁর পিতৃত্বের বাসনার কথা। বিয়ে না করে সারোগেসি বা গর্ভাশয় ধার করে সন্তানের পিতা হতে চান সালমান খান। তিনি যে বাচ্চাকাচ্চা ভীষণ পছন্দ করেন, সেটা তো কারোরই অজানা নয়। সত্যি বলতে, এ প্রসঙ্গে আগেও কথা বলেছিলেন তিনি। জানিয়েছিলেন, বিয়ে যদি করতেই হয়, সেটা কেবল বাচ্চাকাচ্চা নেওয়ার জন্যই করবেন তিনি।

সালমান যেহেতু বিয়ের জন্য এখনো প্রস্তুত নন, সুতরাং সারোগেসি ছাড়া বাবা হওয়ার আর কোনো উপায় নেই তাঁর। শাহরুখ খান, আমির খান, করণ জোহর, একতা কাপুরের মতো তারকারা এই পদ্ধতিতেই সন্তান নিয়েছেন। বিয়ে না করেই বাবা হতে চাইলে সালমানকেও একই পথ ধরতে হবে। শোনা যায়, ভাগনে-ভাগনিদের সঙ্গে খুব ভাব এই অভিনেতার। তিনি ভীষণ আদর করেন তাদের। শিগগির তাদের এই আদরের ভাগীদার আসতে পারে বলে জানিয়েছে সূত্র।

কাজের খবর হচ্ছে, সালমান খানকে শিগগির দেখা যাবে বলিউডের ‘ভারত’ ছবিতে। ছবিটি মুক্তি পাচ্ছে ৫ জুন। সম্প্রতি তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন ‘দাবাং থ্রি’ ছবির শুটিংয়ে। এ ছবিও মুক্তি পাবে এ বছরের ২০ ডিসেম্বর। টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড